Posts

Showing posts from November, 2024

শ্রীশ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা (পাঁচালী)

Image
  শ্রীশ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা (পাঁচালী)   নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্‌। দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদীরয়েৎ।। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য-দুঃখ-নাশিনীম্‌। ক্ষীরোদ-পুত্রীং কেশব-কান্তাং বিষ্ণোর্বক্ষঃ বিলাসিনীম্‌।।   দোল পূর্ণিমার নিশি নির্মল গগন। মৃদুমন্দ প্রবাহিত মলয় পবন।। লক্ষ্মীসহ একাসনে বসি নারায়ণ। কৌতুকে করিছে নানাকথা আলাপন।। হেনকালে বীণা হাতে দেবর্ষি নারদ। প্রণাম করিল লক্ষ্মীনারায়ণ পদ।। কি কারণ আজ হেথা মাতা জিজ্ঞাসিলা। নতশিরে মুনিবর তবে নিবেদিলা।। কহঃ মাতঃ! এ কেমন মহিমা তোমার। চঞ্চলা চপলা সদা ভ্রম দ্বার দ্বার।। মুহূর্ত্তের তরে তব নাহি কোথা স্থিতি। মর্ত্তবাসী দিবানিশি ভুগিছে দুর্গতি।। অন্নাভাবে জীর্ণ জীব বলহীন দেহ। অন্নের কারণে করে আত্মহত্যা কেহ।। অন্নের কারণে নিজ পুত্রকন্যাগণে। পরিত্যাগ করি যায় কত শত জনে।। বল দেবী! বল বল কি পাপের ফলে। দুর্ভিক্ষ অনলে সদা মর্ত্তবাসী জ্বলে।। বিষাদিতা হ’য়ে মাতা অতি দুঃখ মনে। মৃদুস্বরে নারদেরে কহেন তখনে।। মানবের সুখ দুঃখ অথবা পতন। দুষ্কৃতির ফলমাত্র জানিবে কারণ।। চঞ্চলা...

গোষ্ঠাষ্টমী উৎসব (Gosthashtami Puja) অথবা গোপাষ্টমী উৎসব (Gopashtami Puja):

Image
  দেবী দুর্গা বিভিন্ন রূপে পৃথিবীতে পুজিতা হয়ে থাকেন। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী অর্থাৎ দেবী দুর্গাকে জগদ্ধাত্রী রূপে কালী পূজার পরেই আরাধনা করা হয়। জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমীতে আবার গোপাষ্টমী অথবা গোষ্ঠ অষ্টমী উৎসব পালন করা হয়। মহাভারতে দেবী দুর্গার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কের কথা বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় একের পর এক শিশু হত্যা চলাকালীন রাজা কংসকে শিশুকন্যা থেকে মহামায়া রূপ ধরে ভয় দেখানো হয়েছিল, আর সেই শিশু কন্যা অথবা সেই মহামায়া ছিলেন দেবী দুর্গা। রাজা বসুদেবকে ভয়াবহ যমুনা পারাপারের সাহায্য করেছিলেন, এমন নানা ঘটনার ভগবতী বা দুর্গার উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয় পরবর্তীকালে শ্রীকৃষ্ণ নিজেও অর্জুনকে ভগবতী অথবা দুর্গার আরাধনা করতে সহযোগিতা করেন। গোষ্ঠাষ্টমী বা গোপাষ্টমী উৎসবের পৌরাণিক কাহিনী : যেমন ভাবে এই দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী পূজার অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের গোপাষ্টমী অথবা গোষ্ঠাষ্টমী উৎসব পালন করা হয়। কাহিনী অনুসারে জানা যায় শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেরই বয়স পাঁচ বছর হয়ে যায় তার পর নন্দ মহারাজ তাদের বাছুরের যত্ন ন...

জগদ্ধাত্রী পূজা - কীভাবে হল দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলন? জানুন এই পোস্টে

Image
  দেবী জগদ্ধাত্রী বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা (পার্বতী) ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। উপনিষদে তিনি উমা হৈমবতী। তিনিই জগৎ পালিকা; সিংহবাহিনী চতুর্ভুজা। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না। তাঁর ডান হাতে চক্র ও বাণ, বাম হাতে শঙ্খ ও ধনুক। গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পিঠে দণ্ডায়মান। রক্তবস্ত্রপরিহিতা দেবীর গায়ের রঙ উদিয়মান সূর্যের মতো রক্তবর্ণা। দুর্গাপূজার ঠিক একমাস পর কার্তিক শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয়। দুর্গাকল্পে আছে - কার্তিকে শুক্লপক্ষেহনি ভৌমবারে জগৎপ্রসূঃ। সর্বদেবহিতার্থায় দুর্বৃত্তশমনায় চ।। আবিরাসীৎ জগচ্ছান্ত্যৈ যুগাদৌ পরমেশ্বরী।। জগদ্ধাত্রী পূজার নিয়মটি একটু স্বতন্ত্র। দুটি প্রথা প্রচলিত, কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। আবার অনেকে নবমীর দিনই তিনবার পূজার আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন। এই পূজার অনেক প্রথাই দুর্গাপূজার অনুরূপ। কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পূজা জগদ্বিখ্যাত। কিন্তু এই জগদ্ধাত্রী পূজার সূচনার ঐতিহাসিক...